‘ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এই আয়োজন হয়।

গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক রফী উদ্দিন ফয়সাল। তিনি বলেন, আরাফাত রহমান কোকোর অবদান দেশের ক্রীড়াঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেট দলে নব দিগন্তের সূচনা হয়েছিল তার হাত ধরে। তার প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা রকম অবিচার ও নির্যাতন ছিল। তাই তিনি অকালেই চলে গেছেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন কমিশনার, সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, পৌর যুবদলের  সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আফছার, মাঈটভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, হারামিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবর উদ্দিন, আজিমপুর যুবদলের আহ্বায়ক আবু তাহের, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াজেদ অনিক, মগধরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন রসুল, হারামিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত আফগানী প্রমুখ।