মাইলস্টোন ট্রাজেডি

২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন আরও এক শিক্ষিকা

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সামরিক বিমান দুর্ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৪৫ বছর বয়সী ওই শিক্ষিকা, মাহফুজা। 

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাঁর শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত ইনস্টিটিউটটিতে মোট ১৯ জন প্রাণ হারালেন। বর্তমানে সেখানে ২৩ জন আহত চিকিৎসাধীন আছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিহতের সংখ্যা ছিল ৩৪। আজ মাহফুজার মৃত্যুতে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫-এ, যাদের মধ্যে অধিকাংশই শিশু।