ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার শিরোপা জেতার পর ২০২৪-২৫ মৌসুমে তৃতীয় হয়ে শেষ করে ম্যানচেস্টার সিটি। গেল মৌসুমের শুরুতে হওয়া এফএ কমিউনিটি শিল্ড ছাড়া আর কোনো শিরোপাই জিততে পারেনি পেপ গার্দিওলার দল। নতুন মৌসুমে ম্যানসিটি আবারও পুরনো রূপে ফিরে দাপট দেখাতে পারে কি না, এটিই দেখার। লিগে মৌসুমের প্রথম ম্যাচে আজ উলভসের মাঠে খেলতে নামবে ম্যানসিটি। উলভসের বিপক্ষে গেল মৌসুমে দুই দেখাতেই জিতেছিল ম্যানসিটি। রদ্রি ক্লাব বিশ্বকাপ চলাকালে আবারও চোট পান। গার্দিওলা জানান, আন্তর্জাতিক বিরতির পর পুরো ফিট
থাকবে রদ্রি।’ ফিফার পরবর্তী আন্তর্জাতিক বিরতি সেপ্টেম্বরে। গেল মৌসুমে রদ্রিকে ছাড়া ভুগতে দেখা গেছে ম্যানসিটিকে। এবারও মৌসুমের শুরুতেই তাকে পাচ্ছে না ইংলিশ ক্লাবটি।