বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বরাবরই পরিচিত তার পরিশ্রম ও আত্মনিবেদনের জন্য। খেলোয়াড়ি জীবনের এই দীর্ঘ যাত্রায় তার সফলতার পেছনে রয়েছে সীমাহীন অধ্যবসায়।
সম্প্রতি নিজের অনুশীলনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সেই বার্তাই যেন আরও একবার স্মরণ করিয়ে দিলেন এই পর্তুগিজ মহাতারকা।ছবির ক্যাপশনে রোনালদো লিখেছেন, ‘শর্টকাট কোনো পথ নেই। কঠোর পরিশ্রমের বিকল্প নেই।’
এই সংক্ষিপ্ত অথচ গভীর বক্তব্যে ফুটে উঠেছে তার পেশাদারিত্ব এবং খেলোয়াড়ি দর্শন।
৪০ বছর বয়সেও মাঠে নিজেকে ফিট ও প্রতিযোগিতামূলক ফুটবলের উপযোগী রাখার পেছনে যে তার নিরলস অনুশীলন বড় ভূমিকা রাখছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলা রোনালদো এখনো নিয়মিত গোল করছেন, ম্যাচের পর ম্যাচ নিজের জাত চেনাচ্ছেন। বয়সকে শুধু সংখ্যায় পরিণত করেছেন তিনি।
রোনালদোর এই বার্তা শুধু তরুণ ফুটবলারদের জন্য নয়, সব ক্ষেত্রের মানুষদের জন্যই এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা—সফল হতে হলে শর্টকাট নয়, প্রয়োজন কঠোর পরিশ্রম, আত্মনিবেদন এবং অধ্যবসায়।