জেদ্দায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে, সৌদি বাংলা বিজনেস এন্ড ইনভেস্টরস ফোরামের পৃষ্ঠপোষকতায় সৌদি আরবের জেদ্দায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ সিজন-৫ পুরস্কার বিতরণী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
 
জেদ্দার সারা তওবায় এসটিসি মাঠে ফাইনাল খেলা পুরস্কার বিতরণী ও বিশেষ সম্মাননা দেওয়া হয়। 

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মরুর বুকে দৃশ্যপট পাল্টে গিয়ে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। জেদ্দায় মাস ব্যাপী বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ উক্ত টুর্নামেন্টে আরবের স্বনামধন্য ২০টি‌ ক্রিকেট টিম অংশগ্রহণ করেন, স্থানীয় সময় রাত ৮টায় টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে ইলেভেন ক্রিকেট দল ও ফেনী বেঙ্গল টাইগার ক্রিকেট একাদশ ফাইনালে মুখোমুখি হয়, দুই দলই ফাইনালে চমৎকার ক্রিড়া ন্যায়পূর্ণতা দেখালেও শেষ পর্যন্ত ফেনী বেঙ্গল টাইগার জয়ী হন।

ওমর ফারুক ও রাফিত হাসান এর সার্বিক তত্ত্বাবধানে।

গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কাউন্সিলর এ এস এম সায়েম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি বাংলা বিজনেস এন্ড ইনভেস্টরস ফোরামের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ জাকির হোসেন, রেজাউল করিম টিপু, ফিরোজ আলম, তাজুল ইসলাম, রওশন জামিল শিপু,
সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন, মনোয়ার খান, জিয়াউর রহমান, শহীদুল্লাহ ভূঁইয়া, মনির খান, আজিজুল হক মিলন সহ অনেকে।

প্রধান অতিথি এ এস এম সায়েম তার বক্তব্যে টুর্নামেন্ট আয়োজক স্থানীয় নাগরিক মিডিয়া কর্মীসহ সকল শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সৌদি বাংলা বিজনেস এন্ড ইনভেস্টরস ফোরামের সভাপতি আলহাজ্ব আব্দুল রহমান বলেন বিদেশের মাটিতে এ ধরনের ক্রীড়া আয়োজন তাকে গর্বিত করেছে বলে অভিব্যক্তি প্রকাশ করেন। 

প্রধান অতিথি খেলাধুলার মাধ্যমে পরস্পরের সম্পর্ক দৃঢ় হয়, শারীরিক তথা মানসিক সুস্থতার জন্য যুবসমাজের সৃজনশীলতা বিকাশের জন্য এমন আয়োজন অপরিহার্য।

প্রবাসীদের বিভিন্ন পরামর্শ দেন এবং ফাইনালে জয়ী ও রানার্সআপ কে অভিনন্দন জানান।

অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেন, সৌদি বাংলা বিজনেস এন্ড ইনভেস্টরস ফোরাম, আইয়ুব ফাস্ট ট্রেনিং কোম্পানি, প্রাণ। 

মিডিয়া পার্টনার ছিলেন এনটিভি দর্শক ফোরাম জেদ্দা।

গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি উপভোগ করতে জেদ্দা-মক্কা অঞ্ছলের বিভিন্ন দূরদূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন।