জেদ্দায় হজ মেলা উদ্বোধন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

এই বছর হজ যাত্রীদের সেবায় রোবট, উড়ন্ত ট্যাক্সি, এআইসহ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, রিও ভাইরাস সম্পর্কে সতর্কীকরণ, মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করার মাধ্যমে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী হজ মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবে আগত হজ যাত্রীদের বিড়ম্বনাহীন সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন সৌদি সরকার। জেদ্দায় হজ ও ওমরাহ এক্সিবিশন উদ্বোধনকালে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক মিন ফাওজান আল রাবিয়া এ কথা জানান। 

বাংলাদেশসহ ৮৭টি দেশের ধর্মমন্ত্রী ও বেসরকারি হজ ব্যবস্থাপনার প্রতিনিধিগণ ও হজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা এই মেলায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন, ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রমাণিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, কাউন্সিলর হজ মো. জহিরুল ইসলাম, কন্সাল হজ মোহাম্মদ আসলাম উদ্দিন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত