রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যায় মহাখালী ইউনিভার্সেল হাসপাতালের পাশে ইউরিকা প্রেট্রোল পাম্প নামে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।