ভারতে খেলবে না পাকিস্তান, তাই এশিয়া কাপ হকিতে বাংলাদেশ

রাজনৈতিক কারণে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে গিয়ে খেলবে না পাকিস্তান। তাই এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ মিলেছে বাংলাদেশের। আগামী ২৯ আগস্ট ভারতের বিহারে বসবে এশিয়ান হকির শীর্ষ এ আসর। টুর্নামেন্ট শুরুর মাত্র ১১ দিন আগে বাংলাদেশ আনুষ্ঠানিক আমন্ত্রণ পেল।

অবশ্য গত পাঁচ দিন ধরে বাংলাদেশ হকি দল অনুশীলন ক্যাম্প করছে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘সোমবার দুপুর সাড়ে ১২টার পর আয়োজক ভারত ও এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) দুপক্ষই আমাদেরকে এশিয়া কাপে খেলার আমন্ত্রণ জানিয়েছে। আমরাও খেলতে সম্মতি জানিয়েছি। এশিয়া কাপ খেলার অন্যান্য আনুষ্ঠানিকতাও আমরা দ্রুত সম্পন্ন করবো।’

বাংলাদেশ থেকে ভারতের ভিসা বেশ সময়সাপেক্ষ। টুর্নামেন্টের আমন্ত্রণ পেলেও এখন প্রস্তুতি ছাপিয়ে ভিসা একটি বড় চ্যালেঞ্জ ফেডারেশনের সামনে। সাধারন সম্পাদকের কথা, ‘আমরা আজ-কালের মধ্যে জিও (সরকারি আদেশ) পেয়ে যাওয়ার আশা করি। অনলাইনে ভিসার জন্য আজই আবেদন করা হবে। ভারত ও এশিয়ান হকি ফেডারেশন উভয়ে ভিসার ব্যাপারে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।’

১৯৮২ সাল থেকে বাংলাদেশ এশিয়া কাপ হকি খেলছে। ১৯৮৫ ও ২০১৭ সালে এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্টের স্বাগতিকও হয়েছিল। এবার এএইচএফ কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল প্রথমবারের মতো। পাকিস্তান