প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা অচ্যুত পোতদার

মারা গেছেন বলিউডের অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার সোমবার (১৮ আগস্ট) ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই খ্যাতিমান অভিনেতা । শারীরিক কিছু জটিলতার কারণে তাকে ভর্তি করা হলেও ঠিক কী কারণে মারা গেছেন, তা স্পষ্ট করে জানানো হয়নি। তার শেষকৃত্য মঙ্গলবার ঠাণেতেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 

অচ্যুত পোতদার ছিলেন এক অসাধারণ অভিনেতা, যার ক্যারিয়ার চার দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। তিনি ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। বাণিজ্যিক হোক বা সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের সিনেমাতেই সমান দক্ষতায় কাজ করেছেন তিনি। 

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছেআক্রোশ, তেজাব, পরিন্দা,  রাজু বন গয়া জেন্টলম্যান, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং মারাঠি সিনেমা ভেন্টিলেটর। 

কিন্তু যেটি আজও অনেক দর্শকের মনে গেঁথে আছে, তা হলো ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় তার অধ্যাপকের চরিত্র। বিশেষ করে তার মুখের একটি সংলাপ— ‘আরে! কেহনা কেয়া চাহতে হো?’