ডুয়েট ছাত্রদলের সাবেকদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকৌশলী রুহুল আলমকে সভাপতি এবং প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুকে সাধারণ সম্পাদক করে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা)’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রাক্তন ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে গঠিত সংগঠনটি বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং ডুয়েটের কল্যাণে নানামুখী কাজ করে আসছে।

গত সোমবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশ (আইইবি) চত্বরে ডুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ১৫১ সদস্য বিশিষ্ট ডেজা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম জহির।

কমিটির অন্যরা হলেন-সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মহব্বত হোসেন, অর্থ সম্পাদক প্রকৌশলী আশরাফুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক প্রকৌশলী আহসান হাবিব লাভলু, প্রচার সম্পাদক প্রকৌশলী আহসান তারেক প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চুন্নু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত ডেজা’র পূর্ণাঙ্গ কমিটি এসোসিয়েশনের কল্যাণে পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রেখে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।