বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় অফিস কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আ. ফ. ম. আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দলের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
কর্মশালার শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন মাওলানা এটিএম মা’ছুম। পরে দারসুল কোরআন পেশ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এছাড়া কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং মো. আব্দুর রব।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের কেন্দ্রীয় অফিস শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্থান নয়, বরং এটি সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, সেবা ও দায়িত্বশীলতার প্রতিচ্ছবি। তিনি কর্মকর্তা-কর্মচারীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা, সময়ানুবর্তিতা ও আমানতদারিতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দায়িত্ব পালনে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হয়। অফিসের প্রতিটি দায়িত্ব ইবাদতের মানসিকতা নিয়ে পালন করারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের কল্যাণে নিষ্ঠা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় কেন্দ্রীয় অফিসের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় অফিস ব্যবস্থাপনার মানোন্নয়ন, দায়িত্বশীলতা বৃদ্ধি, সেবার গুণগত মান উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
ভাইরাল কন্যা রুনা ডিবির হাতে গ্রেপ্তার