মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার (২০ আগস্ট) বেলা ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আগুন খবর পেয়ে মহাখালী, গুলশান, তেজগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণ আনে।