ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে জামির (২২) ও সাব্বির (২১) নামে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা জানান, তারা দুজনই ঢাকা কলেজের অনার্সের ছাত্র।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত থাকে নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব ও আশপাশের সড়কে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।