শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত, বললেন আইন উপদেষ্টা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গতকালের সংঘর্ষ কিভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এগুলো তো অনাকাঙ্ক্ষিত। এগুলো এভয়েড (এড়ানো) করার জন্য আমাদের আরও বেশি উদ্যোগ নেওয়ার চেষ্টা আমরা করব।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যা করলে এটা রিসলভ (সমাধান) হবে, সেটা করার চেষ্টা করব বলেও মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত