হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি গ্যাস স্টেশনে গতকাল বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি সিএনজি অটোরিকশা, একটি বাসসহ পাম্প পুড়ে গেছে। এ সময় ছয়জন আহত হন। আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, ঢাকান্ডসিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি পাম্পে সকাল ৬টার সময় একটি বাসে গ্যাস দেওয়ার সময় অগ্নিকান্ড সংঘটিত হয়। জানা যায় ৩৭ পয়েন্ট গ্যাস দেওয়ার পর গ্যাস পাইপের নজেল ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এ সময় পাম্পে গ্যাস নিতে আসা ১০টি অটোরিকশা ও বাসটি আগুনে ভস্মীভূত হয়।