জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এ ময়নাতদন্ত করা হয়।
হাসপাতালের আরএমও ডা. শেখ এহসানুল ইসলাম জানান, ময়নাতদন্তে নিহতের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্বজনরা জানায়, পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন বিভুরঞ্জন সরকারের মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড় নয় বরং ঢাকায় আনা হবে। পরে ধর্মীয় রীতি মেনে বরদেশ্বরী কালী মন্দিরের সৎকার করার পরিকল্পনা করেছেন তারা।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার অফিসের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর আগে তিনি একটি খোলা চিঠিতে তার ব্যক্তিগত হতাশা, বিষন্নতা এবং নানা অপ্রাপ্তির কথা উল্লেখ করেছিলেন।