পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধিদল।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

এর আগে, ২টার দিকে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।