রোনালদোর রেকর্ড তবু...

পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ওই গোলে দারুণ এক মাইলফলক স্পর্শ করে তার নাম লেখালেন ইতিহাসের পাতায়, যেখানে নেই আর কোনো ফুটবলার। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দেশের এবং ভিন্ন চারটি ক্লাবের হয়ে ১০০ বা এর বেশি গোল করার কীর্তি গড়েন পর্তুগিজ মহাতারকা। তবু শেষ পর্যন্ত সৌদি সুপার কাপের ফাইনালে আল-আহলির কাছে  টাইব্রেকারে হেরেছে আল-নাসর। তাতে রোনালদোর সৌদি ক্লাবটির হয়ে প্রথম শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল।

২-২ সমতার পর টাইব্রেকারে রোনালদো, ব্রজোভিচ ও ফেলিক্স বল জালে পাঠালেও আল-খাইবারির শট ঠেকিয়ে দেন আল-আহলির গোলকিপার। আল-আহলির পাঁচ শটের সব কটিই জালে জড়ায়।