ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) অধীনে অনুষ্ঠিতব্য হল সংসদ নির্বাচনে দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি ‘অটোপাস’ হিসেবে আলোচিত হচ্ছে।
হল সংসদের সম্পাদকীয় পদে রেহেনা আক্তার ও লামিয়া আক্তার লিমা প্রার্থী ছিলেন। এর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হচ্ছেন রেহেনা আক্তার। অন্যদিকে শামসুন নাহার হল থেকে একই পদে নির্বাচিত হয়েছেন লামিয়া আক্তার লিমা।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রদল ছাড়া অন্য কোনও ছাত্র সংগঠন প্যানেল দেয়নি। ছাত্রদলের ঘোষিত প্যানেল থেকেই লামিয়া প্রার্থী হয়েছেন।
এ বিষয়ে ছাত্রদলের প্যানেল থেকে ডাকসু সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম জানান, লামিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। আর রেহেনা আক্তার বাগছাসের সমর্থক হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানা গেছে।