চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট)।
বুধবার (২৭ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি জানান, আগামী বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে চাকসু নির্বাচনের বিষয়ে সার্বিক দিক তুলে ধরা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে এবং ১৯৭০ সালে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।