এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে কুয়েত, ওমান ও লেবাননের ক্লাবের সঙ্গে খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংস।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হওয়া ড্র অনুষ্ঠানে নির্ধারিত হয় চ্যালেঞ্জ লিগের সামনের আসরের গ্রুপ।
ড্র অনুষ্ঠানের চার নম্বর পটে ছিল বসুন্ধরা কিংস। এক নম্বর পট থেকে 'বি' গ্রুপে এসেছে আল সিব ক্লাব। দুই নম্বর পট থেকে এসেছে আল আনসার এফসি আর তিন নম্বর পট থেকে এসেছে কুয়েত এফসি ক্লাব।
ড্রয়ের সিডিং অনুযায়ী, নিজেদের প্রথম ম্যাচে ওমানের আল সিব ক্লাবের মুখোমুখি হওয়ার কথা বসুন্ধরা কিংসের। আগামী ২৫ অক্টোবর মাঠে গড়াবে প্রথম ম্যাচ।