মিশ্র প্রতিক্রিয়ার মুখে জয়া

এবার নতুন ফ্যাশন আর গ্ল্যামারের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে হাজির হলেন অভিনেত্রীঅভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন দুই বাংলার চলচ্চিত্রের সমান সমাদৃত এই তারকা। ছবিগুলো প্রকাশ পাওয়ার পর থেকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, স্টাইল আইকন হিসেবেও তিনি সবসময় আলাদা, আর তার একাধিক নতুন ছবি নেটদুনিয়ায় ঝড় তুলেছে, যা দেখে ভক্তরাও জয়ার প্রশংসায় মেতে ওঠেন। 

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা একটি কেপ জ্যাকেট পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন অভিনেত্রী। সিঁড়ির ধাপে বসে বা হেলান দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেওয়া প্রতিটি পোজ যেন ভক্তদের জন্য নতুন এক ফ্যাশন স্টেটমেন্ট। তার গায়ে মানানসই হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক, কালো হাইহিল, মুক্তার দুল আর ঢেউখেলানো চুলের স্টাইলে তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সেই সঙ্গে আঙুলে সাজানো আঙটির সাজ এনেছে রাজকীয় ছোঁয়া। 

বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনার ঝড়। এক নেটিজেন লিখেছেন, এ যেন আন্তর্জাতিক মানের ফ্যাশন। আরেক নেটিজেন লিখেছেন, এটা আভিজাত্য আর আত্মবিশ্বাসের প্রতীক। অন্য আরেক নেটিজেন লিখেছেন, বয়স যেন জয়ার কাছে শুধু একটি সংখ্যা; সময় যতই গড়াচ্ছে, ততই তিনি আরও মোহনীয় হয়ে উঠছেন।