‘যৌনতা পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়’

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:৩১ পিএম

প্রেম এবং বিচ্ছেদের বিষয়গুলো নিয়ে কখনোই গোপনীয়তা বজায় রাখতে চান না দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বরং খোলাখুলি নিজের অনুভূতি প্রকাশ করতেই পছন্দ করেন ‘বাহুবলী’খ্যাত এই তারকা । এক সাক্ষাৎকারে তামান্না যৌনতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন এবং এটিকে জীবনের এক অবিচ্ছেদ্য ও পবিত্র অংশ হিসেবে উল্লেখ করেন। 

তামান্না বলেন, ‘পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই সমাজ নোংরা চোখে দেখে। যেসব মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা আপনাকে লজ্জিত ও দোষী ভাবতে বাধ্য করে। তারা চায় আপনি নিজের কাজের জন্য লজ্জিত হন। যৌনতাকে লজ্জাজনক বা অপরাধ হিসেবে দেখা ভুল।’ 

এই অভিনেত্রী মনে বলেন, যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত করে, আপনি তখন তার নিয়ন্ত্রণে চলে যান। আমরা এমন একটি বিষয় নিয়ে লজ্জিত বোধ করি যা প্রকৃতপক্ষে জীবনের অংশ এবং যার মাধ্যমেই আমাদের অস্তিত্ব নিশ্চিত হয়।’ 

এই মন্তব্যের পর নেটদুনিয়ায় তামান্নাকে নিয়ে আলোচনার ঝড় ওঠে। এর আগে গত সপ্তাহে ভারতীয় ক্রিকেটার বিজয় ভার্মার সঙ্গে দীর্ঘ দুই বছর সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন এই অভিনেত্রী। নতুন এই বক্তব্য আবারও তামান্নার সম্পর্কে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত