নিখোঁজের ৩৬ ঘণ্টা পর যমুনায় শ্রমিকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীতে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর অবশেষে উদ্ধার হলো বাল্কহেড শ্রমিক আশরাফুল ইসলাম (১৭) নামের এক ব্যক্তির মরদেহ। 

আশরাফুল সিরাজগঞ্জ সদর উপজেলার সারটিয়া গ্রামের নজর আলীর ছেলে। 

জানা যায়, গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে ভূঞাপুরের বাগানবাড়ী এলাকায় অবৈধ বালুরঘাটে বাল্কহেড থেকে বালু নামানোর সময় আশরাফুল ইসলাম পা পিছলে যমুনা নদীতে পড়ে নিখোঁজ হন। ঘটনাস্থলেই স্থানীয়রা উদ্ধার অভিযানে নামে, তবে তাকে খুঁজে পেতে ব্যর্থ হন।

পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত
টানা তল্লাশি চালালেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। 

অবশেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে বাগানবাড়ি এলাকায় যমুনা নদীতে স্থানীয় নৌকার মাঝিরা নদীতে ভেসে থাকা আশরাফুলের মরদেহ দেখতে পান এবং উদ্ধার করেন।

পরিবারের পক্ষ থেকে জানান, বাল্কহেডে কাজ করার সময় ওর পা পিছলে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা করলেও উদ্ধার করা যায়নি। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দল এসে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে হঠাৎ করে মরদেহ ভেসে উঠে। পরে স্বজনরা তাকে নিয়ে যায় তার বাড়িতে।