নরসিংদীর লাইফ কেয়ার হাসপাতালে টনসিলের অপরেশনে সময় রাহামনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পৌর শহরে এ ঘটনা ঘটে।
নিহত রাহা মনি রায়পুরা উপজেলার হাঁটুভাঙা এলাকার নিজামুল হকের একমাত্র সন্তান।
শিশুটির পরিবার অভিযোগ, রাহামনি একমাস ধরে টনসিলের সমস্যায় ভোগছে। বৃহস্পতিবার বিকেলে ডা. তন্ময় করের কাছে রাহামনিকে নিয়ে গেলে তিনি অপারেশনের কথা বলেন। রাতে অপারেশনের সময় অ্যানেস্থেশিয়া দেন নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুদীপ্ত সাহা। অপারেশন করেন চিকিৎসক ডা. তন্ময় কর। কিন্তু অপারেশনের প্রায় এক ঘণ্টা পরই মারা যায় রাহামনি।
তাদের দাবি ভুল চিকিৎসায় তাদের একমাত্র মেয়েকে হারিয়েছেন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, লাইফ কেয়ার হাসপাতালে শিশুর মৃত্যুর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই চিকিৎসককে হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।