চীনকে যতটা উন্নত ভাবি তার চেয়েও অনেক বেশি উন্নত: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা চীনকে যতটা উন্নত ভাবি, বাস্তবে অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে তারা তার চেয়েও অনেক বেশি উন্নত।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে ফেসবুককে পোস্টটি  তিনি এ কথা বলেন।  সারজিস পোস্ট দেওয়া মাত্র এক ঘণ্টার ব্যবধানে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায় ।

চার দিনের দলীয় সফরে এশিয়ার অন্যতম উন্নত দেশ চীনে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট  নেতা। গত ২৬ আগস্ট রাত ১০টার দিকে ঢাকা থেকে রওনা দেন তারা। ৩০ আগস্ট (শনিবার) দেশে ফেরার কথা রয়েছে তাদের।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সফরে প্রতিনিধিদলে রয়েছেন-সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।