নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিরাজগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) সকাল সোয়া ১০টা থেকে ঘণ্টাব্যাপী চলা অবরোধের কারণে উত্তরবঙ্গগামী যানবহন আটকা পড়ে। এতে ভোগান্তীতে পড়েন যাত্রীরা। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিল করে সয়দাবাদ বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে সমাবেশ করে তারা।
এ সময় বক্তারা বলেন, নুর ভাইয়ের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এছাড়া আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সকল ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানায়।
সমাবেশে বক্তব্য রাখেন-সিরাজগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোমিন ফয়সাল, সদস্য সচিব ইউসুফ আলী, সিরাজগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সোহরাওয়ার্দী হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এম আই মনি, বেলকুচি উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হাসমত সরকার প্রমুখ।