নতুন পরিচয়ে ঋতুপর্ণা

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার কবি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। শনিবার (৩০ আগস্ট) প্রকাশিত হবে তার কবিতার বই‘মাই ব্যালকনি সি এন্ড আদার পোয়েমস’।। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন- সবটাই তিনি তুলে ধরেছেন এই বইয়ে। তবে বাংলা ভাষায় নয়, ঋতুপর্ণার কবিতার বই এবার অনুবাদ করা হবে ফরাসি ভাষায়। আগামী ৩০ আগস্ট আলিয়াস ফ্রাঁসোতে হবে এই বই প্রকাশের অনুষ্ঠান। 

চলতি বছরটা বেশ ব্যস্ততার সঙ্গেই কাটছে ঋতুপর্ণার। একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে তার। গতকাল ২৯ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ঋতুপর্ণা অভিনীত ‘বেলা’। ছেলের জন্মদিনের দিনেই ছবি মুক্তিতে ভীষণ আনন্দিত অভিনেত্রী।