সাইফ হাসান বল হাতে নিয়েই তুলে নিলেন দুই উইকেট

ব্যাটিংয়ের পাশাপাশি মাঝের ওভারে বোলিং করার সামর্থ্য থাকায় নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের দলে নেয়ায় হয় সাইফ হাসানকে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই অধিনায়ক ও প্রধান নির্বাচকের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। ইনিংসের ১০ম ওভারে আক্রমণে এসে চতুর্থ বলেই ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেট তুলে নেন সাইফ।

ডানহাতি অফ স্পিনারের বলে সুইপ করতে চেয়েছিলেন নেদার‌ল্যান্ডসের অধিনায়ক। ব্যাটে-বলে ঠিকঠাক হলেও একটু দৌড়ে এসে স্কয়ার লেগে দুর্দান্ত এক ক্যাচ নেন জাকের আলী অনিক। ফলে মাত্র ১২ রানেই ফিরতে হয় এডওয়ার্ডসকে। এটাই দেশের হয়ে সাইফের প্রথম উইকেট। 

একই ওভারে আক্রমণাত্বক তেজা নিদামানুরুকেও ফেরান তিনি। সাইফের ফুলার লেংথ ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেট তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন। তিন চার ও এক ছক্কায় ২৬ বলে ২৬ রান করেছেন তেজা।

এর আগে তাসকিন আহমেদ নেন দুই উইকেট।