সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শনিবার বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে নেদারল্যান্ডস। ৯ ওভার শেষে ডাচরা করেছে ২ উইকেটে ৬০ রান। নেদারল্যান্ডসের দুটি উইকেটই নিয়েছেন তাসকিন আহমেদ।
ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট নেন তাসকিন ফেরান ভয়ংকর হয়ে ওঠা ম্যাক্স ও’ডাউডকে। তাসকিনের গুড লেংথ বলে অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে শর্ট কাভারে ক্যাচ হয়েছেন জাকের আলীর। ১৫ বলে ২৩ রান করা ও’ডাউড ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
পাওয়ার প্লেতে ডাচরা তোলে ৩৪ রান। ইনিংসের পঞ্চম ওভার বল করতে এসে কোন রান দেননি শরিফুল ইসলাম।
তাসকিন অষ্টম ওভারে আবার বোলিং করতে এসে প্রথম বলে উইকেট নেন। ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং তাসকিনের অফ স্টাম্পের বাইরে করা শর্ট বলে পুল করতে গিয়ে লং অনে পারভেজ হোসেনের ক্যাচ দেন। বিক্রমজিৎ ফিরেছেন ১১ বলে ৪ রান করে।
কোয়াবের 'একাদশে' শান্ত সোহান মিরাজ, ভোট শুধু সভাপতি পদে