শনিবার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে কেসিএল ২০২৫–এ ব্যাট হাতে আগুন ঝরালেন বাঁহাতি ব্যাটার সালমান নিজার। ক্যালিকাট গ্লোবস্টারসের হয়ে খেলতে নেমে মাত্র ২৬ বলে অপরাজিত ৮৬ রান তিনি। তাঁর ইনিংসে ছিল অবিশ্বাস্য ১২টি ছক্কা, আর স্ট্রাইক রেট ছিল ৩৩০! শেষ পর্যন্ত তাঁর বিধ্বংসী ইনিংসে ক্যালিকাট গ্লোবস্টারস তিরুবনন্তপুরম রয়্যালসকে হারিয়ে ম্যাচ জেতে।
১৩.১ ওভারে ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ক্যালিকাট। সেখানেই মাঠে নামেন নিজার। প্রথম দিকে ধীরগতিতে শুরু করলেও ধীরে ধীরে হাত খুলে মারতে থাকেন। ১৮তম ওভারে বাসিল থাম্পিকে নিশানা বানিয়ে এক ওভারে ৫টি ছক্কা হাঁকান, ওভার থেকে আসে ৩০ রান।
এরপর ১৯তম ওভারে অভিজিত প্রভীনকে পুরোপুরি উড়িয়ে দেন নিজার। প্রথম বলে ছক্কা, এরপর ওয়াইড ও নো–বল মিলে অতিরিক্ত রান। শেষ পাঁচ বৈধ ডেলিভারির সবগুলোতেই ছক্কা মারেন নিঝার। ওভারে ওঠে ৪০ রান!
আইপিএল ২০২৫–এ চেন্নাই সুপার কিংসের ট্রায়ালে ডাক পেলেও দলে জায়গা হয়নি নিজারের। আগামী বছর মহেন্দ্র সিং ধোনি নিশ্চয়ই নিতে চাইবেন তাকে।