এক বলে ছয় ছক্কার ইনিংসে ১২ বলে ফিফটি করেছিলেন ভারতের যুবরাজ সিং ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ বলেও ফিফটি আছে একজনের। তবে সেটা টেস্ট খেলুড়ে দেশের কারো নয়, নেপালের দীপেন্দ্র সিং আইরির।
আজ আরেকটু হলেই যুবরাজ সিংয়ের সেই রেকর্ড ভেঙেই দিয়েছিলেন নামিবিয়ার ইয়ান ফ্রাইলিংক। বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে ওপেন করতে নেমে ১৩ বলে ফিফটি করেছেন তিনি। ওয়েলিংটন মাসাকাদজার প্রথম ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকান দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া ফ্রাইলিংক। দ্বিতীয় ওভারে ব্লেসিং মুজারাবানিকে মারেন ৬, ৪, ৪। তবে আসল তাণ্ডবটা আসে চতুর্থ ওভারে—পেসার ট্রেভর গওয়ান্ডুকে ৪, ৬, ৪, ৬ মেরে তুলে ফেলেন হাফসেঞ্চুরি। এরপরও থামেননি, পরের বলেও মারেন ছক্কা।
যুবরাজের কীর্তিকে ছুতে না পারলেও সহযোগী দেশের ব্যাটসম্যান হিসেবে পূর্ণ সদস্য দলের বিপক্ষে দ্রুততম হাফসেঞ্চুরির কীর্তি গড়েন ফ্রাইলিংক।
শেষ পর্যন্ত সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে ৩০ বলে করেন ৭৭ রান। এটি তার আন্তর্জাতিক টি–টোয়েন্টির সর্বোচ্চ ইনিংস, আগের রেকর্ড ছিল ২০২৩ সালে কেনিয়ার বিপক্ষে ৫৭*।
নামিবিয়া ২০ ওভার শেষে করেছে ২০৪/৭
ডি ব্রুইনে প্রমাণ করবেন সিটি তাঁকে বড্ড তাড়াতাড়ি ভুলে গেছে 