বামজোট নেত্রীকে শুভেচ্ছা জানালেন শিবির নেতা ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম ফরহাদ বলেছেন, তার প্রার্থীতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার আইনি উদ্যোগের জন্য শুভেচ্ছা জানায়।

রোববার (৩১) আগস্ট দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান। 

এস এম বলেন, “বিভিন্ন দল দীর্ঘদিন ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে আপনার আইনি উদ্যোগ তুলনামূলকভাবে ভালো পদ্ধতি।”

তিনি আরও বলেন, “বাধা, ষড়যন্ত্র বা অপকৌশল আমাদের নিয়মিত পথচলায় কোনো বাধা দিতে পারবে না। এই যাত্রা চলতেই থাকবে, ইনশাআল্লাহ।”