হিরো আলমের বাড়িতে রিয়া মনি

সম্পর্কের টানাপড়েন, ঝগড়া, বিচ্ছেদের পথে হাঁটার পর অবশেষে একই ছাদের নিচে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি।শুরুতে বিবাদ মেটাতে হিরো আলম যান তার শশুরবাড়ি বরগুনায়। সেখানে রিয়া মনির সঙ্গে আলাপ করে এই কন্টেন্ট ক্রিয়েটর জানান তাদের মিটমাট হয়ে গেছে। 

রিয়ামনি নিজেও জানিয়েছেন হিরো আলমের সঙ্গে সব ঠিকঠাক। বরগুনা থেকে রিয়ামনি হিরো আলমের গ্রামের বাড়ি বগুড়ায় এরুলিয়ায় ফিরেছেন। এখন শ্বশুরবাড়িতেই রয়েছেন আলোচিত এই মডেল। সেখানে হিরো আলমের ছেলেমেয়দের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন। 

এদিকে বিষয়টি হিরো আলমও নিশ্চিত করে জানালেন রিয়া মনি এখন বগুড়ায়। রবিবার দুপুরে তিনি বললেন, রিয়া মনি এখন বগুড়ার ভাবি। সবাই এখন রিয়া মনিকে দেখেই ভাবি ভাবি করতেছে। এরুলিয়ায় রিয়া মনি এখন সংসার নিয়ে ব্যস্ত।