কুয়েটে ১ সেপ্টেম্বর পালিত হবে বিশ্ববিদ্যালয় দিবস

সোমবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠা বার্ষিকী ‘বিশ্ববিদ্যালয় দিবস’। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারো বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  

অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ, সকাল পৌনে ১০টায় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন, সকাল ১০টা ৫ মিনিটে আনন্দ র‌্যালি, সকাল পৌনে ১১টায় অডিটোরিয়ামে ‘কুয়েটের অর্জন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সকাল সোয়া ১১টায় আলোচনা সভা, দুপুর সাড়ে ১২টায় বৃক্ষ রোপণ কর্মসূচি ও মাছের পোনা অবমুক্তকরণ, দুপুর ৩টায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্তকরণ, বিকাল সড়ে ৪টায় প্রীতি ফুটবল ম্যাচ (শিক্ষক-কর্মকর্তা বনাম ছাত্র), বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফলি এবং সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

উল্লেখ্য, এ প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, ১৯৮৬ সালে বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি (বিআইটি) এবং ২০০৩ সালের ১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এ বছর বিশ^বিদ্যালয় হিসেবে ২২তম বর্ষ উদ্যাপন করবে কুয়েট।