চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের কারণে আগামীকাল ১ সেপ্টেম্বর (সোমবার) চবির পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রবিবার দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উত্তরা আবাসিক ২ নম্বর গেটে এ সংঘর্ষ চলে। এ সময় স্থানীয়দের নিক্ষেপ করা ইটের আঘাতে আহত হন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।