বাংলাদেশে উন্মোচিত হল জি পি এক্স ডেমনের নতুন বাইক

বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে GPX। আজ অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত GPX DEMON GR 250R-এর অফিসিয়াল লঞ্চ ইভেন্ট।

২০২১ সাল থেকে Speedoz Ltd. এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে বাংলাদেশের বাজারে GPX মোটরসাইকেল সরবরাহ করে আসছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশালে এক্সক্লুসিভ 3S সেন্টার চালুর মাধ্যমে ব্র্যান্ডটি দেশের রাইডারদের কাছে দ্রুত আস্থা অর্জন করেছে। 

নতুন যুগের সূচনা 

ইভেন্টে বিশেষ বার্তায় Mr. Apichart Naknouvatim, General Manager–International Business Department, GPX Thailand বলেন: “বাংলাদেশি রাইডারদের ভালোবাসা ও আস্থার কারণেই বিশ্বের প্রথম GPX DEMON GR 250R উন্মোচিত হচ্ছে বাংলাদেশে। আমরা বিশ্বাস করি এই বাইক শুধুমাত্র একটি মোটরসাইকেল নয়, বরং এটি একটি বিপ্লব।”

“Not just a bike-a revolution!”- এই স্লোগানকে সামনে রেখে GPX ঘোষণা করে যে 250cc সেগমেন্টে এই বাইক হবে ভ্যালু ফর মানি, অনন্য পারফরম্যান্স ও সীমাহীন রাইডিং এক্সপেরিয়েন্স-এর প্রতীক।  

চমকপ্রদ ফিচার 

GPX DEMON GR 250R-এ রয়েছে:

●    ২৪৯.৬ সিসি লিকুইড কুলড ইঞ্জিন (২৯ বিএইচপি পাওয়ার, ২৩ এনএম টর্ক)

●    ৬-স্পিড গিয়ারবক্স

●    Bosch EFI সিস্টেম

●    Dual Channel ABS ও Traction Control

●    TFT Meter with screen mirroring

●    Upside Down Front Suspension & 7-step Adjustable Mono Rear

●    Soft Compound Radial Tyres

●    ৫২০ O-Ring চেইন 

আকর্ষণীয় ডিজাইন, আক্রমণাত্মক লুক এবং প্রিমিয়াম ফিনিশিং এই বাইককে করেছে একেবারেই অনন্য।

দাম ও প্রি-বুকিং অফার

বাংলাদেশে GPX DEMON GR 250R-এর অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে BDT 4,15,000।

●    প্রথম ১০০ প্রি-বুকিং কাস্টমারের জন্য থাকছে ১৫,০০০ টাকা ক্যাশব্যাক অফার।

●    পরবর্তী ১০০ জন পাবেন এক্সক্লুসিভ সারপ্রাইজ গিফট। 

প্রি-বুকিং এখন চলমান রয়েছে দেশের সকল GPX শোরুমে এবং অফিসিয়াল ওয়েবসাইটে: **www.speedoz.com.bd**।
 
বিস্তারিত তথ্য পাওয়া যাবে GPX Rider Club Bangladesh Official Facebook Group-এ।