নাটোর জেলার নলডাঙ্গায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম (২৯) নামে এক যুবক মারা গেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উত্তরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মনিরুল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি উপজেলার ভট্টপাড়া পূর্বপাড়ার আবু বকর সিদ্দিক প্রামানিকের ছেলে।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. উজ্জ্বল হোসেন জানান, সান্তাহার জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।