ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।
আজ সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দেওয়ার পর এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। আদালতের আদেশ অনুযায়ী- আগামী ৩০ আক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।
বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম রিটটি দায়ের করেছিলেন। রিটকারীর আইনজীবী আদালতে শুনানিতে দাবি করেছেন জিএস প্রার্থী এস এম ফরহাদের ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।