নীলফামারীতে নদীর বালু বিক্রি করায় লাখ টাকা জরিমানা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

নীলফামারীর কিশোরীগঞ্জে  অবৈধভাবে চারালকাটা নদীর বালু বিক্রি করায় আব্দুল মজিদ নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা।

তিনি জানান, অবৈধভাবে বালু বিক্রির অপরাধে বালুর গাড়িসহ আব্দুল মজিদকে আটক করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য এলাকাবাসীদের আহ্বান করেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত