দেশীয় চলচ্চিত্রের লাস্যময়ী অভিনেত্রী পরীমনি মাঝে মধ্যেই দারুণ সব ছবি স্যোশাল মিডিয়ায় প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করেন। এবার দেশিয় ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে স্নিগ্ধ রুপে হাজির হলেন এ তারকা। জামদানির আভিজাত্যে ভিন্ন মাধুর্যতায় ধরা দিয়েছেন পরী।
এ নায়িকা জামদানির ক্ষেত্রে বেছে নিয়েছেন সোনালি রঙ। সঙ্গে সোনার নান্দনিক ডিজাইনের গয়না যেন পরীর রূপের আভিজাত্যকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। পরীর নতুন এই লুকের ছবি দেখে নেটিজেনরা দারুণ সব মন্তব্য করছেন। কেউ বলছেন, পরী নাকি বলিউডের কিংবদন্তিতূল্য অভিনেত্রী জয়া প্রদার তরুণ বেলাকে মনে করিয়ে দিচ্ছেন। কেউ কেউ তাকে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া প্রদার সঙ্গে তুলনা করেছেন তাকে।
জাহিদ খান নামের ইউজার লিখেছেন, ‘পরীমনিকে ক্লাসিক ঐতিহ্যবাহী বাঙালি লুকে অসাধারণ লাগছে। তার কোমল চেহারা সুন্দরভাবে ফুটে উঠেছে সোনালী জামদানি শাড়ি, মার্জিত সোনার গয়না এবং চুলে সাদা জুঁই ফুলের সঙ্গে।’