জামালপুর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা

জামালপুর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৩ আগস্ট জেলা বিএনপি'র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

জেলা কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মো. ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি এবং এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট জামালপুর জেলা বিএনপি'র আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অল্প কিছু দিনের মধ্যে জামালপুর জেলা বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

আংশিক কমিটি নিম্নরুপ-

সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম, সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি, শহিদুল হক খান দুলাল, সহ-সভাপতি লিয়াকত আলী।

এছাড়াও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম খান সজীব, সাংগঠনিক মো. আরিফ হোসেন বাহাজ।