জামালপুর

গ্রাম পুলিশদের নেতৃত্বে সাংবাদিক সোহেল আহসান

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জামালপুরের ইসলামপুর উপজেলা শাখার নেতৃত্ব পেয়েছেন সাংবাদিক সোহেল আহসান। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সাংগঠনিক কাজ শুরু হয়। এর আগে গত ২ সেপ্টেম্বর ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সভাপতি সোহেল আহসান জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এ কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.কালো গাজী। ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. মিন্টু এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মিলন রবিদাস। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন শ্রী রতন, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী মোহন, কোষাধ্যক্ষ মো.ফজলুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন তোতা ও মো. রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মানিক চাঁন, দপ্তর সম্পাদক জয়, প্রচার সম্পাদক মেঘলা এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মায়া রানী, শ্রী রিপন, ভুট্টু রাম ও মিঠুন চন্দ্র।

এদিকে নবগঠিত কমিটির সভাপতি সোহেল আহসান বলেন, গ্রাম পুলিশরা গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন করলেও তারা আসলেও খুবই মানবেতর জীবন যাপন করে। অনেকটা অবহেলিতও। আমি এই উপজেলার গ্রাম পুলিশদের নানা সমস্যা, সংকটে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাদের নানা ধরনের পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কাজও করছি দীর্ঘ সময় ধরে। তাই এই উপজেলার গ্রাম পুলিশরা আমাকে ভালোবেসে ও সম্মানের সঙ্গে এই নতুন গুরু দায়িত্বে নিয়োজিত করেছেন। গ্রাম পুলিশদের অধিকার আদায়ের আন্দোলনে সব সময় পাশে থাকবেন বলে তিনি জানিয়েছেন।

এ প্রসঙ্গে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পুলিশ ও আনসারের পাশাপাশি গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশের পাশা থাকার আশ্বাস দেন তিনি।