আনোয়ারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাবিবি দিঘির মোড় থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে এ শোভাযাত্রা বের হয়। এটি গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চাতরী চৌমুহনী বাজারের উত্তরে শশী কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্র সহকারে নেতাকর্মীরা মিছিল নিয়ে জমায়েত হন। এ শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

শোভাযাত্রা শুরুর আগে কালাবিবি দিঘির মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

সমাবেশে বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাষ্টার মোহাম্মদ রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির আহমেদ, দিল মোহাম্মদ মন্জু, এম. মনসুর উদ্দিন, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক, জামাল উদ্দিন আনসারী, মো. কাশেম, জাহাঙ্গীর আলম, রফিক ডিলার, মোস্তাক আহমেদ, আবদুল মঈন চৌধুরী ছোটন, ফরিদুল আলম মিল্টন, ইউচুপ মাষ্টার, আবদুল হক, মোহরম আলী, ইসমাইল তালুকদার, মো. লোকমান, মো. লিয়াকত, মো. আকতার, মো. সাদেক, মো. ইদ্রিস, আবু সালেহ, মামুন খান, বিএনপি নেতা নুরুল হুদা, মো. নাছির, দিদার, টিপু চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।