স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া পালিয়ে যাননি: ডা. জাহিদ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরও দেশ ছেড়ে পালিয়ে যাননি। ৭১ এর রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদ সরকার পদত্যাগে বাধ্য হয়েছিল।

বুধবার বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম, সাবেক যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান জামান, নূরে আলম নূরা, নুর ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সায়হাম আশরাফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম উপস্থিত ছিলেন।