বোয়ালমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 

ফরিদপুরের সালথার আশ্রয়ণ প্রকল্পের এক বাসিন্দার রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম মোছা. অন্তরা বেগম (২৯)। তিনি সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. মিরু শেখের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহ পরিচারিকার ভিসায় বিদেশ যেতে আগ্রহী ছিলেন অন্তরা বেগম। কিন্তু স্বামী তাতে রাজি ছিলেন না। গতরাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। ভোরে স্ত্রীকে অচেতন দেখে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মিরু শেখ। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, বিষয়টি অবগত হয়েছি। মৃত গৃহবধূর স্বামী পুলিশ হেফাজতে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।