মুসলিম বিশ্বের নানা দেশে নিজ নিজ ঐতিহ্যে উদযাপিত হয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন, মিলাদুন্নবী।
তুরস্ক, ফিলিস্তিন, মিসর, সোমালিয়া, ইরাকসহ বিভিন্ন অঞ্চলে এই উদযাপন ছড়িয়ে পড়েছে। নামাজ এবং নিজ দেশীয় সংস্কৃতি সংমিশ্রণে দিনটি পালন করেছে মুসলমানরা। ছবিতে দেখুন মুসলিম বিশ্বে মিলাদুন্নবী পালনের কিছু মুহূর্ত।
তুরস্ক
আঙ্কারা, ইস্তানবুলসহ বিভিন্ন স্থানে মুসলিমরা প্রার্থনায় অংশ নিয়েছে এবং প্রিয় নবীর জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নিয়েছে।
ফিলিস্তিন
নৃশংস ইসরায়েলি দখলদারিত্বের মধ্যেও ফিলিস্তিনিরা উদযাপন থেকে বিরত হয়নি। তারা অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম পুরনো শহরে গিয়ে আল-আকসা মসজিদে মিলাদুন্নবী পালন করেছে।
মিসর
মিসরের সুফি মুসলিমরা কায়রোসহ বিভিন্ন বড় বড় প্রদেশের রাস্তায় নেমে তাদের ঐতিহ্যবাহী সুফি ধারায় উদযাপন করেছে, যেখানে ধর্মীয় গীত বা কোরাসধর্মী আচার অন্তর্ভুক্ত ছিল।
ইয়েমেন
ইয়েমেনের রাজধানী সানায় হাজারো মানুষ শোভাযাত্রার মতো আয়োজনে অংশ নিয়ে মহানবীর জন্মবার্ষিকী পালন করেছে।
সোমালিয়া
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে মানুষ ঘোড়ায় চড়ে পতাকা হাতে নিয়ে এ দিনটি স্মরণ করেছে।
ইরাক
ইরাকের মুসলিমরাও নামাজ এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পালন করেছে।
সিরিয়া
প্রাচীন শহর দামেস্কে উদযাপনের আগে সিরীয়রা তাদের ঐতিহ্যবাহী মিষ্টি ‘ম্লাবাস’ প্রস্তুত করছে।