নবাবগঞ্জে জামায়াতের উপজেলা প্রার্থী ঘোষণা

দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুক্রবার নবাবগঞ্জ উপজেলা জামায়াতের অফিসে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে এবং নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ইউনিয়ন আমীর ও ইউনিয়ন সেক্রেটারিসহ সকল বিভাগের সভাপতি ও সেক্রেটারিদের মতামতের ভিত্তিতে নির্বাচনী প্রার্থী ঘোষণা করা হয়।

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনিত হয়েছেন উপজেলা আমীর মো. নজরুল ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন প্রভাষক মো. রেজাউল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোছাঃ মাহবুবা আক্তার।

এ সময় নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ইউনিয়ন আমীর, সেক্রেটারি ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।