প্রেস সচিব

ভোট বানচালের ক্ষমতা কারো নেই

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভোট বানচালের ক্ষমতা কারো নেই। তিনি মনে করেন, সবদল সৎ থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো বাধা নেই, দেশের মানুষ উৎসব ‍মুখর পরিবেশে ভোট দিতে আসবে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার নির্মোহভাবে নির্বাচন দিতে বদ্ধ পরিকর। মানুষ ভোট দিতে চাইলে কারও সামর্থ্য নাই ভোটের ব্যত্যয় ঘটানোর। আগামী নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ।

প্রেস সচিব বলেন, আগামীতে যে ভালো নির্বাচন হবে এর প্রতিফলন হচ্ছে ডাকসু ভোট। দেশে যেকোনো সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি।