টরন্টোতে জাহৃবী-ঝলক

টরন্টো চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েই দ্যুতি ছড়াচ্ছেন শ্রীদেবীকন্যা জাহৃবী কাপুর।  নিজের নতুন সিনেমা ‘হোমবাউন্ড’-এর প্রিমিয়ারের জন্য টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির এই স্টারকিড।  প্রিমিয়ারের আগে লাল গালিচায় তার উপস্থিতি মুহূর্তটা আরও রঙিন করে তোলে। বাহারি পোশাকে ক্যামেরার ক্লিকের মধ্যে দিয়ে হেঁটে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছেন তিনি। 

জাহ্নবী পরেছিলেন আবু জানি-সন্দীপ খোসলার তৈরি রেশমের শাড়ি, আধুনিকভাবে সাজানো। পল্লুটি কাঁধে দিয়ে ধরা লুকটি সাধারণ শাড়ির ধারণাকে ছাড়িয়ে গিয়েছিল-দেখতে একেবারে খোলা দিগন্তের মতই অনুভূতি জাগাচ্ছিল। সঙ্গে ছিল গভীর কাটের, স্লিভলেস ব্লাউজ, যা জাহ্নবীকে আরও ঝলমলে করে তুলেছে। 

বলিউডের নতুন প্রজন্মের এই অভিনেত্রীর সাজের নেপথ্যে ছিলেন কাজিন ও স্টাইলিস্ট রিয়া কাপুর। রিয়ার পরিকল্পনায় শাড়িটি জামাবার থেকে অনুপ্রাণিত। অ্যান্টিক জামাবার জ্যাকেট পুনঃব্যবহার করা হয়েছিল, হাতে তৈরি সিল্কের রেশমের টাসেল মিলিয়ে পুরো লুকটি ফুটে উঠেছে ভারতীয় হস্তশিল্প ও ঐতিহ্যের মেলবন্ধনে। মুক্তার অলংকারের নূর যোগ করেছে এক রাজকীয় আভিজাত্য, যা সম্পূর্ণ সাজটিকে দিয়েছে সম্পূর্ণ নতুন উচ্চতা। 

প্রিমিয়ারের সময় ভক্তদের উচ্ছ্বাস যেন শহর থামিয়ে দিল-ফ্ল্যাশ আর ক্যামেরার ক্লিকের মাঝেই ফুটে উঠল জাহ্নবীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং বলিউডের নতুন প্রজন্মের উজ্জ্বলতা।